ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে বালুভর্তি ট্রাক আটক ও জরিমানা, ১৬শ’ লিটার ডিজেল জব্দ

April 4, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বালু ভর্তি ট্রাক আটক ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক অভিযানে একই ইউনিয়নের চিতলিয়া এলাকা থেকে ১৬শ’ লিটার ডিজেল জব্দ করা হয়। ৩ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে ভ্রাম্যমান আদালত এসব অভিযান করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিলকপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি বালুভর্তি ট্রাক আটক করা হয়। এসময়ে অবৈধ বালু পরিবহনের দায়ে তাহমিদুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই রাতে আলীনগর ইউনিয়নের চিতলীয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে হিরন এন্টারপ্রাইজ থেকে আট ড্রাম ভর্তি ১৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এসময়ে দোকানের মালিক ও কর্মচারীরা পালিয়ে যান।

এব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান দু’টি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধভাবে জ্বালানি তেল মজুতের কারনে ১৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এধরনের সংবাদ পাওয়া গেলে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com