মৌলভীবাজরে ইসকস এর সহযোগিতায় সাবমার্সিবল টিউবওয়েল স্থাপন উদ্বোধন

স্টাফ রিপোর্টার : “পানির অপর নাম জীবন” এবং “মানবতার স্বার্থে আমরা আপনার পাশে আছি” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আখাইলকুড়া দক্ষিণ গ্রামে একটি সাবমার্সিবল টিউবওয়েল স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় জনসাধারণের জন্য বিশুদ্ধ ও আর্সেনিকমুক্ত পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ১৪ জুন ২০২৬ তারিখে ‘ইটা ইসলামি সমাজ কল্যাণ সংস্থা (ইসকস)’-এর সহযোগিতায় এবং ইসকস প্রবাসী সদস্য শাহ আলম পারভেজের পরিবারের অর্থায়নে এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়। স্থানীয় ২০টি পরিবার বিশুদ্ব পানির জন্য উপকৃত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটা ইসলামি সমাজ কল্যাণ সংস্থার বর্তমান আহ্বায়ক প্রধান মাওলানা গোলাম হোসেন, সদস্য সচিব রেজাউল করিম খছরু, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মৌলভীবাজার জাতীয় ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক মাও লোকমান খান নবিন, আখাইলকুড়া ইউনিয়নের ডিজিটাল উদ্দোক্তা মাও আব্দুর রশিদ
ইসকস সদস্য সাজু মিয়া, রিপন মিয়া ও সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, নিরাপদ ও বিশুদ্ধ পানির প্রাপ্যতা মানুষের মৌলিক অধিকার। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য ইভা পারভেজ, ইসা পারভেজ এবং ইটা ইসলামি সমাজ কল্যাণ সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



মন্তব্য করুন