মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম
June 15, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মো: মনিরুল ইসলাম। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশে যোগদানের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
শনিবার ১৩ জুন দুপুরে তিনি কর্মস্থলে যোগদান করেন। এ সময় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।



মন্তব্য করুন