মাদক বিক্রেতা ও মা/দক সেবীদের আ/ত/ঙ্ক আনসার ভিডিপি কমান্ডার সাইফুল রহমান

জুড়ী প্রতিনিধি : জুড়ীতে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের আতঙ্কের আরেক নাম উপজেলা আনসার ভিডিপি কমান্ডার সাইফুল রহমান। এলাকাবাসীকে সাথে নিয়ে একের পর এক মাদক বিক্রেতা ও মাদকসেবীদের ধরে আইনের হাতে তুলে দিচ্ছেন।
উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামে মাদকসেবীদের আতঙ্ক হিসেবে কাজ করে যাচ্ছেন আনসার ভিডিপি কমান্ডার সাইফুর রহমান। যুব সমাজের সহায়তায় নিজ এলাকাকে মাদকমুক্ত করে যুব সমাজকে রক্ষায় তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন।
ইতিমধ্যে বেশ কয়েকজন মাদকসেবীকে মাদকসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তার এমন উদ্যোগের ফলে মনতৈল এলাকার যুবসমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাচ্ছে। সাইফুর রহমানের এমন দায়িত্বশীল ভূমিকায় তিনি উপজেলা জুড়ে প্রশংসায় ভাসছেন।
রবিবার ৩০ আগস্ট রাতে তিনি রানীমুরা এলাকা থেকে কালিনগর গ্রামের হারুন মিয়ার ছেলে খুশিদ আহমেদকে মাদকসহ আটক করেন। খুশিদ বিভিন্ন মাজারে মাজারে ঘুরে নিজেকে ভালো মানুষ পরিচয় দিয়ে বেড়াতেন। কিন্তু এর অন্তরালে তিনি মাদক বিক্রি করতেন। শেষ রক্ষা হলো না তার। গোপন সংবাদ পেয়ে আনসার ভিডিপি কমান্ডার সাইফুর রহমান এলাকার যুবকদের সহযোগিতায় খুশিদ আহমদকে মাদকসহ আটক করে জুড়ী থানায় সোপর্দ করেন।
সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদক বিক্রেতা এবং মাদকসেবীদের ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাইফুর রহমান ও এলাকার যুব সমাজকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।



মন্তব্য করুন