লোকালয় থেকে দুটি বনবিড়াল শাবক উদ্ধার
September 9, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে লোকালয় থেকে দুটি বনবিড়াল শাবক উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার ৯ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে উপজেলার সাতগাঁও লাহোরপুর গ্রামের সমর মোদক নামের এক ব্যক্তির বাড়িতে তাদের পোষা হাঁস খেতে মায়ের সাথে আসে দুটি বনবিড়াল শাবক। এসময় হাঁসগুলোর চেচামেচি শোনে বাড়ির লোকজন এগিয়ে আসলে শাবকগুলো রেখে মা বনবিড়ালটি পালিয়ে যায়।
পরে সমর মোদক শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে বিড়াল শাবক দুটি উদ্ধার করেন। উদ্ধারের পর বিড়াল শাবকগুলোকে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।



মন্তব্য করুন