শেরপুর ফাঁড়ি পুলিশর অভিযানে ১৬ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ, আ/ট/ক ৩

স্টাফ রিপোর্টার : শেরপুর হাইওয়ে পুলিশের অভিযানে ১৬ লক্ষ ৭২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
রোববার ১৩ সেপ্টেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহর নেতৃত্বে অভিযান পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শেরপুর চত্বরে থেকে একটি ট্রাক আটক করেন। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের ভিতর থেকে ১৬ লক্ষ ৭২ লক্ষ টাকার ভারতীয় ফুসকাসহ বিভিন্ন পণ্য জব্দ করে। এসময় ৩জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন যশোরের কোতোয়ালি থানার বসুন্দিয়া এলাকার আমিনুর রহমান (৪০) ও সাগর হোসেন (২৪) এবং সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি এলাকার রুবেল মিয়া (২৮)।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ডি/২৫বি(বি) ধারায় সদর মডেল থানায় একটি মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন