জুড়ীতে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

September 26, 2026,

জুড়ী প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে জুড়ী উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৫ সেপ্টেম্বর জুড়ী জাঙ্গিরাই কালী কালভৈরব বাড়িতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, জুড়ী উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা শাখার সভাপতি দিবাকর দাস এর সভাপতিত্বে জায়ফরনগর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক নীলকান্ত দাসের সঞ্চালনায় সভায় গীতা পাঠ করেন সংগঠনের জুড়ী উপজেলা শাখার আহ্বায়ক দিবাকর দাস।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ (মন্টু)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জুড়ী উপজেলা শাখার সদস্য সচিব শাওন দে, বিএনপি নেতা এমদাদুল হক, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিস চন্দ্র, জুড়ী থানার তদন্ত কর্মকর্তা আবদুল মালিক পিপিএম, এসআই সুবীর পাল, জাঙ্গিরাই কালীবাড়ি কমিটির সভাপতি কন্দর্প চন্দ এবং ফায়ার সার্ভিস কর্মকর্তা শামীম আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি স্বপন মল্লিক, সাগরনাল ইউনিয়নের সভাপতি অনুকূল চন্দ্র দেবনাথ, জায়ফরনগর ইউনিয়নের সভাপতি তাপস দেবনাথ, পূর্ব জুড়ী ইউনিয়নের সভাপতি সুভাষ রুদ্র পাল, গোয়ালবাড়ী ইউনিয়নের সভাপতি নন্দন, পশ্চিম জুড়ী ইউনিয়নের সভাপতি শম্ভু দেব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ, প্রথম আলোর জুড়ী উপজেলা প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, অমলেন্দু চন্দ্র দাস, পাপলু বিপ্লব দেব ও দীরেন্দ্র ব্যানার্জিসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com