চা শ্রমিকের ঘর থেকে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলের ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনির একটি ঘর থেকে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় চা শ্রমিক সুসেন মুন্ডার বসতঘরে একটি সাপ ঢুকে পড়ে। সাপটি দেখতে পেয়ে বাসার সবাই ভয় পেয়ে ঘর থেকে বের হয়ে যান।
পরবর্তীতে সুসেন মুন্ডা বিষয়টি গণমাধ্যম কর্মিকে জানালে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধারের কাজ শুরু করেন।
এ সময় একটি বস্তার নিচ থেকে শব্দ শুনতে পেয়ে বস্তাটি সরিয়ে দেখতে পান, সেখানে একটি পদ্ম গোখরা সাপ অবস্থান করছে। এটি একটি প্রাণঘাতী বিষধর সাপ।
পরে সাপটিকে নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য গত কয়েকদিন থেকে শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলায় বিষধর সাপের বিচরণ বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।



মন্তব্য করুন