শ্রীমঙ্গলে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে প্রায় ৪১ লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দ

October 25, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে বিজিবি ৪৬ ব্যাটলিয়ন ও এসআরবির যৌথ অভিযানে প্রায় ৪১ লক্ষ টাকার ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে।

শনিবার ২৪ অক্টোবর রাতে গোপন তথ্যের ভিত্তিতে ৪৬ বিজিবি’র বিশেষ টহল দল ও এসআরবি সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার রাজাপুর কাকিয়াবাজার এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আমদানী নিষিদ্ধ ২০ হাজার ৪৩০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে। এসময় কাউকে আটক করা যায়নি। তবে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি সুত্রে জানা যায়, জব্দকৃত সিগারেটের বাজার মূল্য ৪০ লক্ষ ৮৬ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com