কুলাউড়া বিআরডিবি’র শ্রেষ্ট সমিতিসহ সমবায়ীদের পুরস্কার প্রদান

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪৩ তম বার্ষিক সাধারন সভা ২০ ফেব্রুয়ারী সোমবার কুলাউড়া ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ও সহ-সভাপতি সাইফুল ইসলাম এর পরিচালনায় সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া ইউসিসিএ লিঃ এর সাবেক চেয়ারম্যান মোঃ খয়রুল আলম সুন্দর, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, পরিচালক মোঃ ছওয়াব আলী ও সৈয়দ আব্দুল মতলিব প্রমুখ। ২য় অধিবেশনে ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত মুলধনী ও রাজস্ব বাজেট পেশ করেন জুনিয়র অফিসার (হিসাব) মিন্টু দাস। বাজেটে মুলধনী বাজেটে আয় ৪৪,১৮,০০০/- ও ব্যয় ৪৪,১৮,০০০/-টাকা এবং রাজস্ব বাজেটে আয় ১৬,৩১,০০০/-টাকা, ব্যয় ১৫,৫৭,০০০/-টাকা ও উদ্ধৃত্ত ৭৪,০০০/-টাকা দেখানো হয়েছে। এছাড়া মহিলা উন্নয়ন কর্মসুচীর মুলধন জাতীয় আয় ১,৪০,৬১০০০/-টাকা, ব্যয় ১,৪০,৬১০০০/-টাকা এবং মহিলা উন্নয়ন কর্মসুচীর রাজস্ব আয় ৯,৫০,০০০/-টাকা,ব্যয় ৬,৭৯,০০০/-টাকা, উদ্ধৃত্ত ২,৭১,০০০/-টাকা। সভাশেষে বিভিন্ন সমিতির কার্যক্রমের মুল্যায়ন করে কুলাউড়া গ্রাম মহিলা সমবায় সমিতি, পশ্চিম সিঙ্গুর মহিলা সমবায় সমিতি,জগতপুর মহিলা সমবায় সমিতি ও কবিরাজী কৃষক সমবায় সমিতিকে শ্রেষ্ট সমিতির ও সমবায়ীদের মধ্যে গুড়াভুই মহিলা সমবায় সমিতির দিলারা বেগম, লামাপাড়া মহিলা সমবায় সমিতির হুসনে আরা বেগম, সিংহনাথ মহিলা সমবায় সমিতির জুলেখা বেগম ও মনসুরপুর কৃষক সমবায় সমিতির ইউনুছ মিয়াকে শ্রেষ্ট সমবায়ীর এবং ১৯জন মহিলা সমবায়ীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।



মন্তব্য করুন