মৌলভীবাজারে অগ্নিকান্ডে বাড়ি ভষ্মিভূত

February 23, 2017,

হোসাইন আহমদ॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অগ্নিকান্ডে এবারের এসএসসি পরীক্ষার্থীর এডমিট কার্ডসহ বাড়ি পুড়ে ভষ্মিভূত হয়েছে।
২২ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৮টায় উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মদনগৌরী গ্রামে আব্দুল হাদী’র বাড়ীতে ঘটনাটি ঘটে।
এ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টায় বাড়ীর মালিক আব্দুল হাদীর স্ত্রী দেখতে পান বৈদুতিক বোর্ডে আগুন জ্বলছে। এ অবস্থায় তিনি আগুণ নিভাতে ব্যর্থ হলে চিৎকার দিয়ে আত্মরক্ষার্থে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বাড়ীর বাইরে চলে যান। কিছুক্ষণের মধ্যে আগুনে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র, স্বর্ণা লংকার, মোবাইল, মূল্যবান কাগজ পত্র,-হাঁস-মুরগি, গবাদিপশুসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এমনকি ঘরে থাকা এবারের এসএসসি পরীক্ষার্থীর এডমিট কার্ডও পুড়ে যায়।
খবর পেয়ে কুলাউড়া উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘন্টা ব্যাপি চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ভুকশিমইল ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান মনির অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com