কুলাউড়া সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে আবু ইউছুফের যোগদান

February 25, 2017,

কুলাউড়া অফিস॥ পুলিশের কুলাউড়া সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপারের নুতন সৃষ্ট পদে মোঃ আবু ইউছুফ ঢাকা ডিএমপি থেকে বদলী হয়ে ১১ ফেব্রুয়ারী কুলাউড়ায় যোগদান করেন। ২৯ তম বিসিএস এর মোঃ আবু ইউছুফ ২০১১ সালে পুলিশে যোগদান করে ডিএমপি মিডিয়া এন্ড পিআরে ও তেজগাও শিল্পাঞ্চল ট্রাফিকের এসি পদে দায়িত্ব পালন শেষে কুলাউড়া সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়। চাঁদপুর জেলার মতলব (উত্তর) উপজেলার ফরাজীকান্দি গ্রামের মো. আবু ইউসুফ ২০০২ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স এবং ২০১০ সালে নর্দার্ন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন। এছাড়া তিনি ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত ঢাকার ডেমরার সামসুল হক খান স্কুল এন্ড কলেজে ইংরেজি প্রভাষক পদে কর্মরত ছিলেন। বিবাহিত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগীতা চেয়েছেন। প্রয়োজনে নিন্মোক্ত নাম্বারে ০১৭১৩-৩৭৪৪৩৭ যোগাযোগের অনুরোধ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com