কুলাউড়ায় সাংবাদিকদের সাথে নবাগত এডিশনাল এসপি আবু ইউছুফ’র মতবিনিময়

February 25, 2017,

এইচ ডি রুবেল॥ পুলিশের কুলাউড়া সার্কেলের উন্নীত পদে সদ্য যোগদানকারী নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউছুফ কুলাউড়া প্রেসক্লাবসহ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তার অধীনস্থ থানাসমুহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে বলেন গণমাধ্যম সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম। তিনি আশ্বস্থ করে বলেন সবার সাথে বন্ধুত্ব থাকবে। কিন্ত দায়িত্ব পালনে সঠিক সিদ্ধান্ত নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। কুলাউড়া সার্কেল কার্যালয় প্রাঙ্গনে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময়ে আরো বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী, সাবেক সভাপতি সুশীল সেন গুপ্ত, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, সাপ্তাহিক হাকালুকি’র সম্পাদক উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, জাতীয় সাপ্তাহিক অর্থকালের সহকারী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, সাংবাদিক স্বপন কুমার দেব রতন, জসিম চৌধুরী প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, দৈনিক আমাদের অর্থনীতির মৌলভীবাজার প্রতিনিধি স্বপন কুমার দেব রতন, দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, মানবঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাইদ ফুয়াদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিশ্বজিৎ দাস, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, সাংবাদিক সমিতির সভাপতি প্রভাষক মঞ্জুরুল হক, সাধারন সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক শরীফ আহমদ, মানবঠিকানার সিনিয়র স্টাফ রিপোর্টার জসিম চৌধুরী, বাংলাদেশ টুডের প্রতিনিধি শাকির আহমদ, সকালের খবরের প্রতিনিধি সাইদুল হাসান সিপন, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, সীমান্তের ডাকের চিফ রিপোর্টার এস আলম সুমন, অর্থকালের মৌলভীবাজার জেলার ব্যুরো প্রধান মাহফুজ শাকিল ও সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, সীমান্তের ডাকের শহর প্রতিনিধি নাজমুল বারী সুহেল, পূর্বপশ্টিমের মৌলভীবাজার প্রতিনিধি এমএ কাইয়ুম ও রাহেলা সিদ্দিকা প্রমুখ। মতবিনিময়ের শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার ফুলেল শুভেচ্ছা দিয়ে সাংবাদিকদের স্বাগত জানান ও সভাশেষে সাংবাদিকদের আপ্যায়ন করানো হয়। মতবনিমিয় সভায় কুলাউড়া প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুলিশের কুলাউড়া সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপারের নুতন সৃষ্ট পদে মোঃ আবু ইউছুফ ঢাকা ডিএমপি থেকে বদলী হয়ে ১১ ফেব্রুয়ারি কুলাউড়ায় যোগদান করেন। ২৯তম বিসিএস এর মোঃ আবু ইউছুফ ২০১১ সালে পুলিশে যোগদান করে ডিএমপি মিডিয়া এন্ড পিআরে ও তেজগাও শিল্পাঞ্চল ট্রাফিকের এসি পদে দায়িত্ব পালন শেষে কুলাউড়া সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়। চাঁদপুর জেলার মতলব (উত্তর) উপজেলার ফরাজীকান্দি গ্রামের মোঃ আবু ইউসুফ ২০০২ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স এবং ২০১০ সালে নর্দান বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন। এছাড়া তিনি ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত ঢাকার ডেমরার সামসুল হক খান স্কুল এন্ড কলেজে ইংরেজি প্রভাষক পদে কর্মরত ছিলেন। বিবাহিত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com