কুলাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

February 25, 2017,

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি করায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্তাধীকারীকে ৭ হাজার টাকা এবং প্রকাশ্যে ধুমপান করায় একজনকে দু’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় কুলাউড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মু. তানভীর হাসান। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এই অভিযান পরিচালনা করে মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার আইন-২০০৯ ধারায় রায়হান মিয়াকে ৫ হাজার টাকা, ফারুক মিয়াকে এক হাজার টাকা, ইয়াকুব আলীকে এক হাজার টাকা মোট ৭ হাজার টাকা এবং প্রকাশ্যে ধুমপান করার ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৯১ ধারায় সময় লালন গাজীকে দু’শত টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার হরিপদ বাবু, রেলওয়ে জিআরপি থানার অফিসার, ভূমি অফিসের নাজির সব্যসাচি রায় প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com