কুলাউড়া প্রেসক্লাবে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মঈনুর রহমান সুয়েবকে সংবর্ধনা প্রদান

March 2, 2017,

কুলাউড়া অফিস॥ কুলাউড়া প্রেসক্লাব সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মঈনুর রহমান সুয়েবের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সম্প্রতি প্রেসক্লাব মিলনায়তনে এক সংবর্ধনা প্রদান করা হয়। প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পদক খালেদ পারভেজ বখ্শ এর পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেন গুপ্ত,সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ কে এম সফি আহমদ সলমান, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ সম্পাদক সহকারী অধ্যাপক সিপার উদ্দিন আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, সংবর্ধিত যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মঈনুর রহমান সুয়েব, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান, সকালের খবরের কুল্উাড়া প্রতিনিধি সাইদুল হাসান সিপন, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, দৈনিক নতুন দিনের কুলাউড়া প্রতিনিধি সুমন আহমদ, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান ও জাতীয় সাপ্তাহিক অর্থকালের মৌলভীবাজার জেলার ব্যুরো প্রধান মাহফুজ শাকিল প্রমুখ। অনুষ্টানের শুরুতে সংবর্ধিত যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মঈনুর রহমান সুয়েবকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com