কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কুলাউড়ার সুমনের পরিবারের কাছে আর্থিক অনুদান প্রদান

March 2, 2017,

এইচ ডি রুবেল॥ মধ্যপ্রাচ্যের কাতারে নিহত কুলাউড়ার সুমন আহমদের অসহায় পরিবারের হাতে ১ মার্চ বুধবার আর্থিক অনুদান তুলে দিয়েছে কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন। স্থানীয় হাকালুকি রেষ্টেুরেন্টে আনুষ্ঠানিকভাবে ১ লক্ষ ৬৩ হাজার টাকার চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষণ রায়, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী, কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ জাহেদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, দৈনিক আমাদের অর্থনীতির মৌলভীবাজার জেলা প্রতিনিধি স্বপন কুমার দেব, দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, মানবঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, দৈনিক দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, সাপ্তাহিক অর্থকাল পত্রিকার সহকারি সম্পাদক এম. আতিকুর রহমান আখই, কুলাউড়া ওয়েলফেযার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক এম এ সালাম, সহ সাংগঠনিক সম্পাদক আলাল খান প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারন সম্পাদক ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি নাজমুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, মানবঠিকানার স্টাফ রিপোর্টর জসিম চৌধুরী, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, দৈনিক মানককন্ঠ প্রতিনিধি সেলিম আহমদ, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি আব্দুল আহাদ, সিলেট ভিউ ২৪ ডটকমের প্রতিনিধি সুমন আলম, মানব ঠিকানার রিপোর্টার তাজুল ইসলাম, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, সাপ্তাহিক অর্থকাল পত্রিকার মৌলভীবাজার জেলার ব্যুরো প্রধান মাহফুজ শাকিল, মানব ঠিকানার রিপোর্টার এস এইচ সৈকত, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রচার সম্পাদক ইমরান হোসেন জুয়েল। চেক হস্তান্তরের পর সমিতির নেতৃবৃন্দ কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উলে¬খ্য, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরী গ্রামের মখলিছ মিয়ার পুত্র সুমন আহমদ (২২) চলতি বছরের ২১ জানুয়ারী শনিবার মাঝ রাতে কাতারে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com