কুলাউড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ট বাবনিয়া হাসিমপুর মাদরাসা-শ্রেষ্ট প্রিন্সিপাল আহসান উদ্দিন

March 7, 2017,

কুলাউড়া অফিস॥ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে আয়েজিত জরিপ র‌্যাংকিংয়ে কুলাউড়া উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ট্র মাদরাসার স্বীকৃতি পেয়েছে দক্ষিণ লংলার অন্যতম বিদ্যাপীঠ বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলীম মাদরাসা। ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মুফতি আহসান উদ্দিন উপজেলার শ্রেষ্ট মাদরাসা প্রধানেরও স্বীকৃতি পেয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ সালের জরিপ অনুযায়ী উক্ত মাদরাসা এবং মাদরাসা প্রধান র‌্যাংকিং প্রাপ্ত হন। উক্ত মাদরাসাটি ১৯৯৭ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠা করেন উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল আল্লামা নিজাম উদ্দিন চৌধুরী বিশকুটি (রহঃ)। হাঁটি হাঁটি পা-পা করে প্রতিষ্ঠানটি সফলতার সাথে ১৯ বছর অতিবাহিত করে ২০ বছরে পদার্পন করেছে। বর্তমানে ৭৭৫ জন শিক্ষার্থী রয়েছে। ১৯ জন শিক্ষক মন্ডলী নিরলসভাবে পাঠদান অব্যাহত রেখেছেন। প্রতিষ্ঠানটি ২০১৬ সালের জেডিসি পরীক্ষায়ও শতভাগ ফলাফল দেখায়। ৭৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাশ করে। ৪ জন এ প্লাস, ৫১ জন এ, ২৩ জন বি গ্রেড লাভ করে। জেডিসিতে ৪ জন সরকারী বৃত্তি পেয়েছে। পাশাপাশি দাখিল পরীক্ষার ফলাফলে কয়েকবার উপজেলার সেরা হয় এ মাদরাসাটি। উল্লেখ্য, পূর্বে ৩ বার সেকায়েফ প্রকল্পের মাধ্যমে শিক্ষা জরিপে উপজেলার মধ্যে শ্রেষ্ট হয়ে পুরস্কার লাভ করে। প্রতিষ্ঠানের এ ধারাবাহিক সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকমহল ও পরিচালনা কমিটিসহ এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com