কুলাউড়ায় হিঙ্গাজিয়ায় মাদরাসায় শিক্ষক অপসারনের দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক শাহনুর খানের অপসারনের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৬ মার্চ বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ও অভিভাবকদের আয়োজনে মাদ্রাসার সম্মুখে এই মানববন্ধন পালন করা হয়। মানব বন্ধনে একাত্মতা পোষন করে অংশগ্রহণ করে নিজামিয়া বিশকুটি ফাউন্ডেশন, নিজামিয়া বিশকুটি স্মৃতি পরিষদ, হিংগাজিয়া মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদ, বর্তমান ছাত্র পরিষদ ও নিজামিয়া বিশকুটি ইসলামিক শিল্পি গোষ্টী।
নিজামিয়া বিশকুটি স্মৃতি পরিষদের সভাপতি নজরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য দেন হিঙ্গাজিয়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব বাতির মিয়া, প্রাক্তন ছাত্র গোলাম মোস্তফা চৌধুরী সোহেল, নিজামিয়া বিশকুটি ফাউন্ডেশনের হারুনুর রশিদ, ম্যানেজিং কমিটির সদস্য সোহাগ মিয়া, এলাকাবাসীর পক্ষে শামছুর রহমান, আব্দুল মুকিত, বিশকুটি স্মৃতি পরিষদেও দেলোয়ার হোসেন, নিজামিয়া বিশকুটি ইসলামিক শিল্পি গোষ্টীর আব্দুল মন্নান, বর্তমান ছাত্রদের পক্ষে ছাদিকুর রহমান, হিঙ্গাজিয়া বাজার কমিটির সভাপতি আছদ্দর আালী, অটো-টেম্পু মালিক সিমিতর সম্পাদক আশরাফুল ইসলাম আবুল প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউসুফ আলী, আব্দুর রউফ, আব্দুল্লাহ মিয়া, ইসহাক মিয়া, আব্দুল গফুর, খালিক মিয়া, আব্দুল মুহিত, কুরবান মিয়া, জমসেদ, বাবুল, মিছবাহ, রমজান, জয়নাল, মছব্বির, আব্দুর রাজ্জাক, ইদ্রিছ আলী, গফুর মিয়া, কারামত আলী, তোয়াব মিয়া, ফুয়াদ, ইব্রাহীম মিয়া লেছু, জনাব আলী, ফুয়াদ, বশির, বাবুল, লকুছ, মতিন, গিয়াস, মালিক, শামছু, আহমদ, ময়নুল, মোস্তাক, শাহজান, রজব আলী, সুহেল। মানব বন্ধনে বক্তারা বলেন অনতি বিলম্বে শিক্ষক শাহনুরকে এ মাদরাসা থেকে বহিস্কার করতে হবে। নতুবা পরবর্তিতে আরো কটোর আন্দোলন করবে তারা।
উলে¬খ্য, বিগত ৩ মাস পুর্বে মাদ্রাসার আরবি প্রভাষক শাহ নুর খান মাদ্রাসায় ক্লাশ নিয়োগকালীন সময়ে রাসুল (সাঃ) ও সাহাবায়ে কেরামদের মর্যাদা ক্ষুন্ন করা এবং হযরত হুসাইন (রাঃ) এর নির্মম হত্যাকারী অভিশপ্ত এজিদকে সম্মানিত ব্যক্তি বলে আখ্যায়িত করে ক্লাসে বক্তব্য দিলে মাদ্রাসার শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।



মন্তব্য করুন