আওয়ামীলীগের বিভাগীয় সম্মেলনে সফি আহমদ সলমানের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মীর যোগদান

March 23, 2017,

বিশেষ প্রতিনিধি॥ সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ২২ র্মাচ বুধবার অনুষ্টিত বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট বিভাগীয় তৃনমূল প্রতিনিধি সম্মেলনে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী যুগ্ম সাধারন সম্পাদক জননেতা এ কে এম সফি আহমদ সলমানের নেতৃত্বে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি/সম্পাদক সহ ৩ শতাধিক নেতাকর্মী সহ ৫০টি গাড়ী বহরের বিশাল শোডাউন নিয়ে সমাবেশে উপস্থিত হন।
সম্মেলনে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপির সভাপতিত্বে ও সিলেটের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী ও সিলেটে-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিত, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি, সাধারণ সম্পাদক নেছার আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান। এছাড়াও বিভাগীয় সম্মেলনে বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com