বড় মেয়ের বিবাহ উত্তর সংবর্ধনা অনুষ্ঠানে সুলতান মনসুরের বাড়িতে রাজনীতিবীদদের মিলন মেলা

ইমাদ উদ দীন॥ ঢাকসুর সাবেক ভিপি,সাবেক এমপি,সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বড় মেয়ের বিবাহ উত্তর সংবর্ধনা অনুষ্ঠান তাঁর গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানকে ঘীরে রবিবার ২৫ মার্চ তাঁর গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ঢল নামে নানা শ্রেণী পেশার লোকজন ও রাজনীতিবীদদের।
অনুষ্ঠান উপলক্ষে দীর্ঘদিন পর একে অন্যের সাথে দেখা হয় সিলেট বিভাগের চার জেলার আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টি,জাসদ,সিপিবি,গণফোরাম,ন্যাপ ও তাদের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দের। চার জেলার বিভিন্ন দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিবাহ উত্তর সংবর্ধনা অনুষ্ঠানটি পরিনত হয় রাজনীতিবীদদের মিলন মেলায়। দীর্ঘদিন পর রাজনৈতিক সহকর্মীদের কাছে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে উঠেন।তারা একে অন্যের ব্যাক্তিগত,পারিবারিক ও রাজনৈতিক কর্মকান্ডেরও খোঁজখবর নেন।
এই স্মৃতি ধরে রাখতে সুযোগ বুঝেই নেতাকর্মীরা তাদের সাথে তারা দিনভর মুঠোফোনের ক্যামেরায় স্থির ছবি আর সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেন। রাজনীতিবীদরা ছাড়াও অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন উপজেলার
জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,ব্যবসায়ী,সাংবাদিক,আইনজীবী,চিকিৎসক,ক্রীড়াসংগঠক,শিক্ষক,সমাজকর্মী, ইমাম সমিতির নেতৃবৃন্দ, পূজাঁ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংঘটনের নেতৃবৃন্দ। এছাড়া তাঁর নির্বাচনী এলাকার (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) নেতাকর্মী, ভক্ত ও শোভাকাঙ্খীদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। সকাল থেকে দূর্যোগ পূর্ণ আবহাওয়া উপেক্ষা করে প্রায় ১৪-১৫ হাজার মানুষের উপস্থিতি প্রাণবন্ত হয়ে উঠে বিবাহ উত্তর অনুষ্ঠানটি।এই অনুষ্ঠান উপলক্ষে ৩দিন বাড়িতে অবস্থান কালে জাতির জনক বঙ্গবন্ধুর মানসপুত্র,সুলতান মোহাম্মদ মনসুর আহমদ তৃণমূলের নেতাকর্মী,সমর্থক,শোভাকাঙ্খিসহ তাঁর ভক্ত ও অনুসারীদের সাথে মত বিনিময় করেন।
নেতাকর্মীদের জোরালো দাবী ও প্রত্যাশার প্রেক্ষিতে তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাদ,সুষ্ঠ ও নিরপেক্ষ হলে তিনি নির্বাচনে অংশ গ্রহণ করবেন। তিনি তাঁর অনুসারী, ভক্ত ও সর্মথকদের র্ধৈয্য ধরে সততা ও নিষ্ঠার সাথে জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শ লালন করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার পরামর্শ দেন।উল্লেখ্য বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বড় মেয়ের বিবাহ অনুষ্ঠান সম্প্রতি ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলেও তার নিজ এলাকা ও সিলেট বিভাগের তাঁর রাজনীতিক সহকর্মী,ভক্ত ও অনুসারীদের জন্য তাঁর গ্রামের বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করেন।



মন্তব্য করুন