আবাদকৃত সূর্যমুখী প্রদর্শনীর মাঠ দিবস

March 29, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামে আবাদকৃত সূর্যমুখী প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
২৯ মার্চ বুধবার দুপুরে পাবই গ্রামের প্রতুল চন্দ্র পাল এর শস্য ক্ষেতে কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর সভাপতিত্বে ও সাংবাদিক জয়নাল আবেদীনের পরিচালনায় মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক সুরজিত চন্দ্র দত্ত, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কাজী লুৎফুল বারী, কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুদ্দীন আহমদ, কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. জগলুল হায়দার, বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, রাজনগরের শেখ আজিজুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলার সুব্রত কান্তি দত্ত, শ্রীমঙ্গলের নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, সমাজ সেবক রেজাউর রহমান চৌধুরী, পতনঊষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি আব্দুল হান্নান চিনু প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com