কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

April 15, 2017,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ছাকিবুল হাসান আরাফাত (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের জালালাবাদ সড়কে ১৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আরাফাত একই ইউনিয়নের জালালাবাদ গ্রামের দুবাই প্রবাসী সিরাজ মিয়ার ছেলে। বৃহস্পতিবার বিকেলে রাস্তা পারাপারের সময় একটি পিকআপ এসে চাপা দিলে ঘটনাস্থলেই আরাফাতের মৃত্যু হয়।
কুলাউড়া থানার ইনচার্জ অফিসার মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com