কুলাউড়ার পৃথিমপাশায় ২০ মে বিএনপির কাউন্সিল, রাউতগাঁওয়ে ১ মাসের মধ্যে বিএনপি যত শক্তিশালী অবৈধ ক্ষমতাসীনরা তত বেকায়দায় ………এড. আবেদ রাজা

বিএনপির কেন্দ্রীয় নেতা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রীম কোর্ট শাখার সহ সভাপতি, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তী এড. এএনএম আবেদ রাজা বলেছেন বিএনপি যত শক্তিশালী হবে অবৈধ ক্ষমতাসীনরা তত বেকায়দায় পড়বে। তিনি বলেন, দল এবং অঙ্গ সহযোগী সংগঠনসমূহ শক্তিশালী না হলে গণতন্ত্র এবং দেশ-জাতি উপকৃত হবে না।
কুলাউড়ার রাউতগাঁও ও পৃথিমপাশা ইউনিয়নদ্বয়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ বর্ধিত পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
শনিবার ২২ এপ্রিল বিকালে রাউতগাঁওয়ের চেয়ারম্যান আব্দুল জলিল জামালের বাসভবনে তাঁর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এবং পৃথিমপাশায় গত নির্বাচনে দল মনোনীত চেয়ারম্যান প্রার্থী নবাব আলী ত্বকী খানের বাসভবনে ইউনিয়ন বিএনপির সভাপতি আখদ্দস আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ বোরহান উদ্দিন সিদ্দিকী ময়েজের সঞ্চালনায় সভা দুটি অনুষ্ঠিত হয়।
সভায় পৃথিমপাশা ইউনিয়নে ২০ মে এবং রাউতগাঁওয়ে ১ মাসের মধ্যে বিএনপির যৌথ কাউন্সিলের মাধ্যমে স্ব-স্ব সংগঠনের নেতৃত্বে নির্বাচিত হওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
উভয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ মজিদ। দিকনির্দেশনা দেন প্রবীণতম বিএনপি নেতা আশরাফ আলী চৌধুরী, উপজেলা সহ সভাপতি (অব.) পুলিশ কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী, পৌর বিএনপি নেতা আ. রহমান নিয়াজী, যুবদল নেতা ফয়জুর রহমান গোলাপ, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম আহমেদ প্রমুখ।
রাউতগাঁওয়ে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন তৈয়ব মিয়া চৌধুরী, আ. মুহিত চৌধুরী রিপন, সৈয়দ আকতার আলী, কামাল আহমদ উস্তার, আমজাদ আহমেদ চৌধুরী, শিবলু মিয়া, সৈয়দ ইয়াসির আলী, আবু সুফিয়ান, আ. বাসিত, ছাত্রদলের ইউনিয়ন আহ্বায়ক অমিত মল্লিক বিজয়, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খালেদুর রহমান সহ অন্যান্যরা।
পৃথিমপাশায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ নেতা আ. নূর, বাবুল আহমেদ, কামাল আহমদ, রশিদ আলী, আব্দুল বারী, তাহির আলী, সুন্দর আলী, মীর মো. ইসলাম উদ্দিন, আব্দুল মালিক, ইমতিয়াজ আহমদ কুটি, জুয়েল আহমেদ চৌধুরী, কুতুবউদ্দিন, আতিকুল ইসলাম, মুতাসির আলম, মো. ফরিদ, শ্রমিক দলের সাজু উদ্দিন, যুবদলের জয়নাল আবেদীন চৌধুরী, এম.এ সামাদ, আতিকুল হোসেন ইমন, রাসেল আহমদ, মো. আলাউদ্দিন, সৈয়দ জাবেদুর রহমান, জালাল উদ্দিন, ছাত্রদলের মো. আ. নুর, এম.এ আহাদ, মঞ্জু চৌধুরী, রনি চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের বেলাল আহমেদ রব্বান, আব্দুর রহিম সহ অন্যান্যরা।
সভা দুটিতে সর্বসম্মতভাবে স্ব-স্ব সংগঠনের কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি॥



মন্তব্য করুন