কুলাউড়ায় আবেদ রাজার সংবর্ধনা পুলিশি বাধায় পন্ড

May 30, 2017,

এইচ ডি রুবেল॥ মৌলভীবাজার জেলা বিএনপির নব-ঘোষিত কমিটির সহ সভাপতি এডভোকেড আবেদ রাজার সম্বর্ধনানুষ্টান ২৯ মে সোমবার পুলিশি বাধায় পন্ড হয়েছে। কুলাউড়া উপজেলা বিএনপির উদ্দোগে ২৭মে সোমবার দুপুরে শহরস্থ চৌমুহনীতে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান পুলিশের অনুমতি না থাকায় পুলিশের বাধায় অবশেষে অনুষ্টান পন্ড হয়ে যায়। বিএনপির প্রচার সম্পাদক শহীদুল ইসলাম অভিযোগ করে বলেন, পারাবত ট্রেন যোগে এড.আবেদ রাজা ঢাকা থেকে কুলাউড়া স্টেশনে পৌছলে বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরন করে নেন। পরে বিএনপি অফিসের সম্মুখে আবেদ রাজা পথসভায় বক্তব্য রাখতে চাইলে পুলিশ বাধা প্রদান করে। উক্ত ঘটনার প্রতিবাদে নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারন করেন।
পরে বিকাল তিনটায় বিএনপি কার্যালয়ে আবেদ রাজা এক প্রেস ব্রিফিং করে পুলিশি বাধার তীব্র নিন্দা জানান। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ মজিদ, প্রবীণ বিএনপি নেতা আশরাফ আলী চৌধুরী, প্রচার সম্পাদক শেখ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি সিরাজ উদ্দিন বলু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মইনুল হক বকুল, পৌর বিএনপি নেতা আব্দুর রহমান নিয়াজী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবাক ফয়জুর রহমান গোলাপ, বিএনপি নেতা ও প্রভাষক মোহাম্মদ আলী শামীম ও আব্দুর রফিক রব, প্রবাসী এস শামীম আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম আহমদ, ছাত্রনেতা তানজিল হাসান খান, সাইফুর রহমান সাইফুল, প্রজন্ম দলের আহবায়ক আতিককুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, প্রচার সম্পাদক ফারুক আহমদ মোল¬া, ভারপ্রাপ্ত সাংগঠনিক সুলতান ফারুক ফরাজী, সহ প্রচার সম্পাদক দেলওয়ার হোসেন দেলু প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com