কুলাউড়ায় সন্ত্রাসী হামলায় সংখ্যালঘু পরিবারে গৃহকর্তা আহত

June 12, 2017,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের হাসামপুর গ্রামে ১০ বছর থেকে নির্যাতন নিপীড়নের শিকার সেই পরিবারের গৃহকর্তা মন্টু মল্লিক (৩৬) উপর এবার সন্ত্রাসী হামালা চালানো হয়েছে।

১০ জুন শনিবার বিকেলে সন্ত্রাসী হামলায় আহত হয়ে কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সন্ত্রাসী হামলায় আহত মন্টু মল্লিক ও কুলাউড়া থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, শনিবার বিকেলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ী ফেরার পথে একই গ্রামের গিয়াস উল্লাহ ও তার সহযোগিরা দেশীয় অস্ত্র দা রড় লাঠিসোটা নিয়ে আক্রমন চালায়। এতে মন্টু মল্লিক মারাত্মক আহত হন। আহত মন্টু মল্লিকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে আহত মন্টু মল্লিকের পিতা শৈলেন্দ্র মালাকার বাদী হয়ে কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহত মন্টু মল্লিক ও তার বাবা শৈলেন্দ্র মালাকার ২৭ মার্চ কুলাউড়ায় সংবাদ সম্মেলন করে তিনি নির্যাতনের অভিযোগ ও নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরেন। তবে প্রশাসন এ ব্যাপারে রহস্যময় ভুমিকা পালন করায় স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভ প্রকাশ করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম জানান, এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com