কুলাউড়ায় আশেকানে ফুলতলী (রঃ) এর ইফতার মাহফিল

এইচ ডি রুবেল॥ আশেকানে ফুলতলী (রঃ) কুলাউড়া কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, পবিত্রময় এই মাসে গরীব- অসহায় ও আর্তমানবতার সেবায় আপনারা এগিয়ে আসুন। নিজের আশপাশের গরীব-অসহায়দেরকে সাধ্যমত সাহায্য করুন।
১৭ জুন শনিবার কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে আশেকানে ফুলতলী (রঃ) কুলাউড়ার ইফতার ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আশেকানে ফুলতলী (রঃ) কুলাউড়ার আহবায়ক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ বদরুল ইসলামের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ কুলাউড়া পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদ, কুলাউড়া উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক হাজী মোঃ আবুল কালাম, সহ-সভাপতি কাজী মাওলানা আব্দুল মনাফ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ আজিজুল ইসলাম, পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মোঃ শিপলু বখ্শ, ভূকশিমইল ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি আজমল আলী, সাধারন সম্পাদক মুছলেহ উদ্দিন মুসা, তরুণ সংগঠক ও সংবাদকর্মী মাহফুজ শাকিল, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি সেলিম আহমদ, কুলাউড়া উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ আহমদ আলী, সাবেক সভাপতি তানভীর আহমদ কাওসার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাকসুদুল ইসলাম মাহমুদ, ফুলতলী স্মৃতি পরিষদ জয়চন্ডী ইউপি শাখার সাধারন সম্পাদক এম আই মুর্শেদ প্রমুখ।



মন্তব্য করুন