হাকালুকি হাওরে ৭০০ কেজি পোনা মাছ অবমুক্ত

June 20, 2017,

এইচ ডি রুবেল॥ জেলা মৎস্য বিভাগ মৌলভীবাজার এর উদ্যোগে ২০১৬-১৭ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় ১৯ জুন সোমবার হাকালুকি হাওরের কুলাউড়া অংশে ৭০০ কেজি রুই, কাতলা, মৃগেল ও ঘনিয়া মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ধলিয়া বিলের আছরি ঘাটে এ পোনা অবমুক্তির সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম,্ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কুদ্দুস আকন্দ, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  চৌঃ মোঃ গোলাম রাব্বী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সাইফ উদ্দিন আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সুলতান মাহমুদ, খামার ব্যবস্থাপক মৌলভীবাজার মোঃ জহিরুন্নবী, খামার ব্যবস্থাপক গোলাপগঞ্জ রাফেউ চৌধুরী, জাতীয় সাপ্তাহিক অর্থকাল’র মৌলভীবাজার ব্যুরো প্রধান মাহফুজ শাকিলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুফলভোগী সদস্যগণ।
সাম্প্রতিক হাওরে মাছের মড়কের ক্ষতি পুষিয়ে উঠতে পোনা অবমুক্তির এ বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এর আগে ২৮ মে থেকে ৬ জুন পর্যন্ত সময়ে কুলাউড়া মৎস্য বিভাগের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনা অবমুক্তি প্রকল্পের আওতায় হাকালুকি হাওরের কুলাউড়া অংশের বিভিন্ন বিলে ২৬৬৮ কেজি পোনা অবমুক্ত করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com