কুলাউড়ার কামরান সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক

June 21, 2017,

বিশেষ প্রতিনিধি॥ সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুলাউড়ার মোঃ বদরুল হোসেন খান কামরান।
৮ জুন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল¬া মোঃ আবু কাওছার ও সাধারণ সম্পাদক পংকজ নাথ কমিটি অনুমোদন করেন এবং দপ্তর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি প্রকাশ করেন। উপজেলার হাজিপুর ইউনিয়নের বাঁশউরী গ্রামের বাসিন্দা মোঃ বদরুল হোসেন খান কামরান। তিনি রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সিলেটের জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা টেমস সুরমা’র নির্বাহী সম্পাদক, সিলেটস্থ মৌলভীবাজার সমিতি’র ক্রিড়া বিষয়ক সম্পাদক ও সিলেট বিভাগীয় ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে আছেন। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বদরুল হোসেন খান কামরান সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছয়ফুর রহমান ছয়ফুল ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com