কুলাউড়ায় মনু নদীসহ বিভিন্ন নদী ভাঙনে ৬শ হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে

June 21, 2017,

বিশেষ প্রতিনিধি॥ আগাম বন্যায় হাকালুকি হাওর তীওে কুলাউড়া উপজেলার ৬ ইউনিয়নে শতভাগ বোরো ধান হারানোর রেশ কাটতে না কাটতে মনু নদীসহ বিভিন্ন নদী ভাঙ্গণে আরও ৭টি ইউনিয়নের কৃষকের আউশ ক্ষেত বিনষ্ট হয়েছে। কৃষি অফিসের তথ্য মতে ৬শ হেক্টর জমির আউশ ধান নদী ভাঙনে বিনষ্ট হয়েছে। ফলে কুলাউড়ার ১৩ ইউনিয়নে শতভাগ কৃষক দু’মাসের ব্যবধানে শতভাগ ফসল হারিয়ে অনেকটা দিশেহারা। কুলাউড়া উপজেলা দিয়ে বয়ে চলা মনু, ফানাই, গোগালী, ও শুকনা ছড়া নদীর বাঁধ ভেঙে প¬াবিত হয় উপজেলার শাতাধিক গ্রাম। নদী তীরবর্তী এলাকার প্রায় ৬ শতাধিক হেক্টর আউশ ধানের জমি পানিতে তলিয়ে যায়। এছাড়াও ২ শতাধিক হেক্টর জমির রোপন আমন ধানের চারাও ঢলের পানিতে নষ্ট হয়ে যায়। নদী ভাঙণের ফলে আউশ ক্ষেত ও আমন চারা ছাড়াও উপজেলার রাউৎগাঁও, হাজীপুর, টিলাগাঁও , ব্রাহ্মণবাজার ও জয়চন্ডী ইউনিয়নের বেশ কিছু এলাকায় বিভিন্ন ধরেনের সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। নদী ভাঙণে ক্ষতিগ্রস্থ ইউনিয়নে ওএমএস চালুর দাবি জানান কৃষকরা। কিন্তু কৃষকের সেই দাবি এখনও উপেক্ষিত। কুলাউড়া উপজেলা কৃষি কর্মকতা মোঃ জগলুল হায়দার জানান, ঢলে নদী ভাঙনের বন্যায় কুলাউড়ায় প্রায় ৬ শ হেক্টর জমির ফসলে ক্ষতি সাধিত হয়েছে। এছাড়াও অনেক এলাকায় সবজি ক্ষেতের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সরকারীভাবে বিভিন্ন ধরণের সহায়তা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com