কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ খামারীদের মাঝে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির খাদ্য ও ঔষধ বিতরণ

June 22, 2017,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে ২১ জুন বুধবার প্রাণিসম্পদ অফিসের সম্মুখে হাকালুকি হাওর এলাকায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ খামারীদের মাঝে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির খাদ্য, ক্ষতিগ্রস্থ খামার মেরামত উপকরণ ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাইফ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যঅন আ স ম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌঃ মোঃ গোলাম রাব্বী, কুলাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ প্রমুখ।

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com