কুলাউড়ায় এতিমদের মধ্যে লেডিস ক্লাবের ইফতার বিতরণ

এইচ ডি রুবেল॥ কুলাউড়া লেডিস ক্লাব এর আয়োজনে ২১ জুন বুধবার বিকেলে নিজামিয়া বিস্কুটি এতিমখানার এতিমদের মধ্যে ইফতার বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুলাউড়া লেডিস ক্লাবের সভাপতি ইউএনও’র সহধর্মীনি ফারজানা আব্বাছ এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা লেডিস ক্লাবের সম্পাদক সেলিনা ইয়াছমিনের পরিচালনায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌঃ মোঃ গোলাম রাব্বী। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্যা শিরিন আক্তার চৌধুরী মুন্নি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ ও নেহার বেগম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। অনুষ্টানে লেডিস ক্লাবের পক্ষ থেকে পুলন ক্যান্সারে আক্রান্ত অসহায় সদপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী নাজমুল ইসলাম বাহারকে চিকিৎসা সাহায্য বাবৎ ৮ হাজার টাকা, উচ্চ শিক্ষার সাহায্যার্থে দরিদ্র মেধাবী ছাত্রী শারমীন আক্তার ও ছাত্র রাব্বী আহম্মদ আকাশসহ দু’জনের প্রত্যেককে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকার আর্থিক সাহায্য এবং এতিমদের মধ্যে ইফতার বিতরন করেন ইউএনও চৌঃ মোঃ গোলাম রাব্বী। ইফতারী বিতরন অনুষ্টানে দোয়া পরিচালনা করেন নিজামিয়া এতিমখানা একাডেমীর সুপার মাওলানা তফাজ্জুল হোসেন।



মন্তব্য করুন