কুলাউড়ার ভাটেরায় ওএমএস চালের ডিলারকে মারপিট ও দোকান লুটপাট

June 24, 2017,

কুলাউড়া অফিস॥  সরকার নির্ধারিত চালের চেয়ে অতিরিক্ত চাল না দেয়ায় কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের নায্য মূল্যে চালের দোকানের (ওএমএস) ডিলারকে মারপিট ও দোনাক লুটপাট করা হয়েছে। এঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা গেছে, ২১ জুন বুধবার সকাল সাড়ে ১০টায় ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ গ্রামের কবির মিয়ার পুত্র কামরুল মিয়া তার সঙ্গীদের নিয়ে ভাটেরা স্টেশন বাজারস্থ জুবেল এন্টারপ্রাইজে ওএমএস’র চাল কিনতে আসেন।  এসময় তারা শৃঙ্খলা ভঙ্গ করে এবং লাইনে না দাঁড়িয়ে জোরপূর্বক ১ বস্তা চাল আনতে চাইলে জুবেল মিয়া সরকার নির্ধারিত চালের বেশি দিতে পারবেন না বলে জানান। এতে কামরুল মিয়া ক্ষিপ্ত হয়ে দোকানের মালিক জুবেল মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারপিট করতে উদ্যত হলে উপস্থিত সকলের সহযোগিতায়  তিনি রক্ষা পান।


বিষয়টি জুৃবেল স্থানীয় চেয়ারম্যান মেম্বারকে জানালে তারা বিষয়টি দেখে দিবেন বলে জানান। ঘটনার জের ধরে ওইদিন সন্ধ্যায় জুবেল মিয়া ভাটেরা ইউনিয়ন অফিসে ইফতার মাহফিল শেষে দোকানের উদ্দেশ্যে রওয়ানা হলে স্থানীয় প্রভাবশালী ছুরুক মিয়ার নেতৃত্বে কামরুল মিয়া ও তার সঙ্গীরা নিয়ে হামলা চালায়। তারা জুবেলকে ওয়ালটন শো-রুমের ভেতরে ঢুকিয়ে হাতে থাকা রড ও লাঠি দিয়ে বেধড়কভাবে মারপিট করেন। জুবেলে চিৎকারে বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে কামরুল ও তার সঙ্গীরা জুবেল মিয়াকে ছেড়ে তার দোকানের তালা ভেঙ্গে লুটপাট চালায়। ওইদিন রাতেই আহত জুবেল মিয়া কামরুল মিয়াকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে কুলাউড়ায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
উক্ত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ভাটেরাবাজারে এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে সন্ত্রীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এএসআই ইয়াছিন এ ব্যপারে জানান, আসামীদের আটক করতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com