কুলাউড়ায় দুঃস্থদের মধ্যে বেগম রোকেয়া কল্যান ট্রাষ্টের ঈদবস্ত্র বিতরন

June 25, 2017,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় বেগম রোকেয়া কল্যান ট্রাষ্টের উদ্দোগে ২৪ জুন শনিবার শতাধিক অসহায়-দুঃস্থদের মধ্যে শাড়ী-লুঙ্গি ঈদ বস্ত্র বিতরন করা হয়েছে। ট্রাষ্টের চেয়ারম্যান সাবেক পৌর কমিশনার মতিউর রহমান মতই’র সভাপতিত্বে ও ট্রাস্টের প্রধান পরিচালক কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সহ-সম্পাদক এম, আতিকুর রহমান আখই’র পরিচালনায় উপজেলা পরিষদ হলরুমে ঈদবস্ত্র বিতরন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌঃ মোঃ গোলাম রাব্বী, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য সেলিম আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক মইনুল ইসলাম শামীম, কোষাধ্যক্ষ মোঃ বদরুল ইসলাম, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, জাতীয় সাপ্তাহিক অর্থকাল’র মৌলভীবাজার ব্যুরো প্রধান মাহফুজ শাকিল প্রমুখ। বক্তারা অসহায়-দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরনে উদ্দোক্তাদের ভুয়শী প্রশংসা করে বিত্তবানদের এধরনের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com