কুলাউড়া সদর ইউনিয়নে মুদি দোকান থেকে ভিজিএফের ৭ বস্তা চাল জব্দ

June 29, 2017,

বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলায় মুদি দোকান থেকে ঈদের আগের দিন রোববার রাতে প্রায় সাত বস্তা (প্রতিটি বস্তা ৫০ কেজি ওজনের) ভিজিএফের চাল জব্দ করেছে পুলিশ। ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ লোকজনের মধ্যে বিতরণের জন্য উপজেলা প্রশাসন থেকে চাল বরাদ্দ দেওয়া হয়। পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া সদর ইউনিয়নের রাঙ্গিছড়া বাগান এলাকার সন্ন্যাসী নাইডু নামের এক মুদি দোকানির দোকানে রোববার দুপুরের দিকে ভিজিএফের কিছু চাল মজুত করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে পুলিশের একটি দল ওই দোকানে অভিযান চালায়। সময় দোকানটির ভেতরে ৫০ কেজির ছয় বস্তা এবং প্রায় ২৫ কেজির খোলা এক বস্তা চাল পাওয়া যায়। পরে পুলিশ এসব চাল জব্দ করে সন্ন্যাসী নাইডুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। রাতেই সন্ন্যাসীকে ছেড়ে দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, এসব চাল সন্ন্যাসীর কাছে বিক্রি করে দেওয়া হয়। খোলা বস্তা থেকে তিনি একদুই কেজি করে চাল স্থানীয় লোকজনের কাছে বিক্রি করেন। সন্ন্যাসী নাইডু মুঠোফোনে বলেন, ‘জমির মেম্বার (সদর ইউনিয়ন পরিষদের নম্বর ওয়ার্ডের সদস্য জমির আলী) বেলা দুইটার দিকে সাত বস্তা চাল দোকানে পাঠান। পাশের ভালাইমা পুঞ্জিতে (খাসিয়া সম্প্রদায়ের বসতি) ওই চাল বিতরণের কথা ছিল। পুঞ্জির লোকজন দোকানে একটা পর্যন্ত অপেক্ষা করে চলে যাওয়ায় তা পাঠানো সম্ভব হয়নি। রাতে পুলিশ এসে চাল সিজ (জব্দ) করে আমাকে থানায় নিয়ে যায়। পরে ছেড়ে দিছে। আমি কারও কাছে চাল বেচিনি।বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ইউপি সদস্য জমির আলীর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নারগিস আক্তার বলেন, ভালাইমা পুঞ্জিতে বিতরণের জন্য ইউপি সদস্য জমির আলী সাত বস্তা চাল নিয়ে যান।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্ন্যাসীর জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে চাল জব্দ করা আছে। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তাঁর কাছ থেকে সিদ্ধান্ত পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌঃ মোঃ গোলাম রাব্বী বলেন, জব্দ করা চাল উপজেলা প্রশাসন থেকে সদর ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয়। ইউপি কার্যালয়ে চাল বিতরণের নিয়ম। ঈদের পর তদন্ত করে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com