কুলাউড়ায় ইউনাইটেড রয়েল্স ক্লাবের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

June 29, 2017,

বিশেষ প্রতিনিধি : কুলাউড়ার বৃহৎ সামাজিক সংগঠন ইউনাইটেড রয়েল্স ক্লাবের পক্ষ থেকে কুলাউড়ায় ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদের আদের দিন রোববার বিকাল ৩টায় ভূকশিমইল ইউনিয়নের সাদিপুর গ্রামে ১ম দফায় বন্যা কবলিত মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে ২য় দফায় বিকাল ৫টায় কুলাউড়া সদর ইউপির হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গরীব দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। দিনব্যাপী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের বোর্ড চেয়ারম্যান মোঃ আজাদ আহমদ, বোর্ড সদস্য এম. মছব্বির আলী, সভাপতি মাহফুজ শাকিল, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি সেলিম আহমেদ, ক্লাবের সাধারণ সম্পাদক এম আই মুর্শেদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মোঃ এবাদুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com