বন্যার্তদের মাঝে ভুকশিমইল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ সামগ্রি বিতরণ
July 4, 2017,

হোসাইন আহমদ॥ হাকালুকি পারের বন্যার্ত মানুষের মধ্যে কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এবং কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা লন্ডন প্রবাসী ফজল আহমেদ ফজলু এর অর্থায়নে ৩ জুলাই সোমবার দুপুরে এলাকার হতদরিদ্র বন্যা কবলিত মানুষের মধ্যে তেল, ডাল, চাউল, পিয়াজ ও আলু বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াহিদ আকিদ, সাধারণ সম্পাদক মাসুক মিয়া, সাবেক যুবলীগ নেতা আব্দুল কাদির, ইউনিয়ন যুবলীগ সভাপতি বীরেন্দ্র কান্ত দাস, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল মুমিন ঝানু, সাধারণ সম্পাদক সুজেল আহমদ ও পৌর ছাত্রলীগ নেতা কামরুল হাসান লিজু প্রমুখ।



মন্তব্য করুন