কুলাউড়ায় আপ্তাব আলী কল্যাণ ট্রাস্টের ত্রাণ বিতরণ

July 9, 2017,

ইমাদ উদ দীন॥ বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কুলাউড়ার হাজি আপ্তাব আলী কল্যাণ ট্রাস্ট।
৯ জুলাই রবিবার ট্রাস্টের উদ্যোগে হাকালুকি হাওরসহ কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে সাম্প্রতিককালের কয়েক দফা বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পানিবন্ধি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্ঠা,কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ,স,ম কামরুল ইসলাম,জুড়ী টি,এন খানম ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ফরহাদ আহমদ,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া পৌরসভার কাউন্সিলর মো: কায়সার আরিফ,সামছুল ইসলাম সমছু,সমাজকর্মী তোফায়েল আহমদ ডালিম,ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারি সোহেল, ট্রাষ্টের সাধারণ সম্পাদক সালেহ আহমদ,সদস্য ফারহান আহমদ,মজমিল আলী প্রমুখ। এসময় পাঁচ শতাধিক বান্যার্তদের মধ্যে চালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com