কুলাউড়ায় এক স্কুল ছাত্র নিখোঁজ

July 10, 2017,

বিশেষ প্রতিনিধি॥  কুলাউড়া উপজেলার কর্মধা থেকে জাহিদ হাসান (১৪) নামক এক স্কুল ছাত্র ২ দিন থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজের পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য আত্মীয়-স্বজনদের বাড়ীতে খোঁজ করে না পেয়ে স্বজনদের মাঝে বিরাজ করছে উদ্বেগ আর উৎকণ্ঠা।
নিখোঁজ স্কুল ছাত্র জাহিদের পিতা ইউনিয়নের নলডরী গ্রামের লোকমান মিয়া জানান, জাহিদ কর্মধা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
৮ জুলাই শনিবার দুপুরে বিদ্যালয়ে পরীক্ষা থেকে এসে খাওয়া-দাওয়া করে কাউকে কিছু না বলে বাড়ী থেকে বের হয়ে যায়, এরপর আর বাড়ী ফিরে আসেনি। পরে সম্ভাব্য আত্মীয়-স্বজনদের বাড়ীতে খোঁজ করে না পেয়ে কুলাউড়া থানায় একটি জিডি করেন (নং-৪১২/০৯/০৭/’১৭)। কোন হৃদয়বান ব্যাক্তি জাহিদের সন্ধ্যান পেলে ০১৭৩১-৬৯০০৬৩/০১৭২১-৭৮০৯৫২ নাম্বারে যোগাযোগ করা জন্য অনুরোধ করা হচ্ছে। নিখোঁজের বর্নণা-নাম-জাহিদ হাসান, বয়স-১৪, গায়ের রং-ফর্সা, উচ্চতা অনুমান ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমন্ডল-গোলাকার, পরনে নীল রংয়ের ফুল শার্ট, গ্যাবাটিন রংয়ের ফুল প্যন্ট। জাহিদ সিলেটি আঞ্চলিক ভাষায় কথা বলে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com