কুলাউড়ায় বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় যুবতীকে গলা কেটে হত্যা

বিশেষ প্রতিনিধি॥ বিয়ের প্রত্যাব প্রত্যাখান করায় কুলাউড়ায় রেহানা বেগম (১৭) নামের এক যুবতীকে গলাকাটা হত্যা করেছে পাষন্ড প্রেমিক।
৯ জুলাই রোববার ভোর আনুমানিক ৪ টায় উপজেলার টিলাগাও ইউনিয়নের বাগৃহাল গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক জানান, নিহত রেহানার বাবা আছকর আলী জানিয়েছেন একই ইউনিয়নের আশ্রয় গ্রামের রকিব মিয়ার ছেলে লাল মিয়ার সাথে রেহানা বেগমের বিয়ের প্রস্তাব আসে। রেহানার সাথে ছেলের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কও ছিলো। উভয় পরিবার এই বিয়েতে রাজি নয়। এদিকে শনিবার রেহানা বেগমের মা বাড়িতে ছিলেন না। রাত ৩টায় লাল মিয়ার নেতৃত্বে ৪-৬ জন রেহানা বেগমের বাড়িতে যায়। তাদের ডাকে রেহানা বেগমের বাবা ঘরের দরজা খুলে দেন। এসময় লাল মিয়া ও তার সহযোগিরা রেহানা বেগমকে অপহরণের চেষ্টা চালায়। রেহানা বেগমের বাবা আছকির মিয়া বাধা দিলে লাল মিয়া ও তার সহযোগিরা দা দিয়ে এলাপাতাড়ি কুপাতে থাকে। এতে ঘটনাস্থলেই রেহানা বেগমের মৃত্যু হয়।
রেহানার বাবা আছকর আলীর মাথায় গুরুতর আঘাত পান। বিষয়টি আছকর আলী টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিককে জানালে তিনি কুলাউড়া থানা পুলিশকে জানান। খবর পেয়ে সকালে কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষন রায়ের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে এসে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি বিনয় ভুষণ রায় জানান, নিহত রেহানা বেগমের গলায়, হাতে ও কাঁধে দা’য়ের কুপের চিহ্ন রয়েছে।



মন্তব্য করুন