কুলাউড়ায় রাশিদ আলী ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী বিতরণ

July 12, 2017,

দীর্ঘস্থায়ী বন্যা আর পানিবন্দী মানুষের হাহাকার প্রতিদিনই ত্রাণের জন্য অপেক্ষমান আশ্রয় কেন্দ্রে আ¯্রতি পরিবারগুলো। আর যারা এখনো নিজের বাড়িতে বসবাস করছেন চারিদিকে পানি আর পানি তারাও অপেক্ষা করছেন কেউ কিছু নিয়ে আসছে নাকি। আর সেই সকল মানুষের দিকে তাকালেই নিজের বিবেক নিজেকে প্রশ্ন করে তুমি কেনো বসে আছো? কিছু করো পানিবন্দী ওই মানুষদের জন্য। হাকালুকি হাওর পাড় এখন কুলাউড়া উপজেলার ভুকশিমইল, কাদিপুর, জয়চন্ডি, বরমচাল ও ভাটেরা ইউনিয়নকে বুঝায়। যেসকল এলাকায় মানুষ কখনো বন্যায় কবলিত হয়নি আজ তারাও পরিবার পরিজন নিয়ে অসহায়ের মত পানিবন্দী। রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (ইনক) এর সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী ও রুপালী মৎস্য খামারের অর্থায়নে কাদিপুর ইউনিয়নের হাসিমপুর ও ভাগবতপুর এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে ১১ জুলাই দেখা যায় মানুষের হাহাকার। এই দুটি গ্রামে ত্রাণ বিতরণ শেষে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ঘর-বাড়ি ছাড়া আ¯্রতি অসহায় পরিবারদের দেখতে ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা সেখানে যান। কিছুক্ষণ তাদের সাথে গল্প করে তাদের দুঃখের ভাগিদার হওয়ার চেষ্ঠা করেন। এসময় আ¯্রয় কেন্দ্রে আ¯্রতি ১৩টি পরিবারকে ফাউন্ডেশনের পক্ষথেকে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদাণ করা হয়। রমজানের আগে থেকেই শাহ্ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন আজঅব্ধি সাধ্য অনুসারে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে। আমরা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদেশে বসবাসরত সকল প্রবাসীদের আহ্বান জানাই এই দুর্যোগপূর্ণ মুহুর্তে আপনি আপনার অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে দাড়ান।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও রাশিদ আলী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য শিরিন আক্তার চৌধরী মুন্নি, দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি ও ইত্যাদি নিউজ টুয়েন্টিফোর ডট কমের স্পেশাল বার্তা পরিবেশক মোক্তাদির হোসেন, শীর্ষ নিউজের জেলা প্রতিনিধি এস এইচ সৈকত, রুপালী মৎস্য খামারের সত্বাধিকারী মানিক বর্ধন, কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লিনা বেগম, ছারা বেগম, ফাউন্ডেশনের সদস্য পারুল মিয়া, সুফিয়া হক, মমতাজ হাসান, ফলিক মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com