কুলাউড়ায় বন্যার্তদের মাঝে সফি আহমদ সলমানের ত্রাণ বিতরণ

July 15, 2017,

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় বন্যাকবলিতদের বাড়ি বাড়ি গিয়ে ১০ জুলাই সোমবারউপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমানের ব্যাক্তিগত উদ্যোগে দিনব্যাপি প্রায় ৫ শতাধিক বন্যার্তদের মাঝে প্রয়োজনীয় ঔষধ, নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মনির, উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা আব্দুল বারী ও কুটি মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তারেক হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ, সাংবাদিক আব্দুল আহাদ, উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক কামরুল হাসান লিজু, ভূকশিমইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মুমিন জানু, সাধারন সম্পাদক সুজেল আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা সোলেমান আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com