কুলাউড়ায় সাংবাদিকদের সাথে নতুন ওসির মতবিনিময়

এইচ ডি রুবেল॥ সদ্য যোগদানকারী কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মুসার উদ্যোগে ১৩ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা থানা ভবনে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ বলেন, কুলাউড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সাংবাদিকদের ভূমিকা অনস্বিকার্য। সাংবাদিকরা সমাজের সকল দুর্ণীতি অনিয়মের চিত্র তুলে ধরায় অপরাধীরা আতঙ্কে থাকে। তাই সমাজে অপরাধ প্রবনতা নিয়ন্ত্রনে থাকে। এছাড়াও তিনি বলেন, কুলাউড়ার যানজট নিরসনে আমাদের আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।
এদিকে নবাগত অফিসার ইনচার্জ মোঃ শামীম মুসা কুলাউড়ার সকল সাংবাদিকদের সহযোগীতা চেয়ে বলেন, আপনারা আমার কাজে সহযোগীতা করবেন, আমি কুলাউড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সর্বোচ্চ আইন প্রয়োগ করবো।
এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেনগুপ্ত, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, আমাদের সময় প্রতিনিধি স্বপন কুমার দেব রতন, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সকালের খবরের জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, সিলেট ভিউ প্রতিনিধি শাকির আহমদ প্রমুখ।
এসময় কুলাউড়ায় কর্মরত সকল প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুলাউড়া থানার ওসি মোঃ শামছুদ্দোহা পিপিএম সিলেটের বিশ্বনাথ থানায় বদলী হয়ে চলে গেলে কুলাউড়া থানার নতুন অফিসার ইনচার্জ হিসাবে মোঃ শামীম মুসা ৯ জুলাই রোববার রাতে যোগদান করেন। কুষ্টিয়া জেলার সদর নিবাসী মোঃ শামীম মুসা ১৯৮৮ সালে কুষ্টিয়া সরকারী কলেজ থেকে পড়াশুনা শেষ করে ১৯৯১ সালে এসআই হিসেবে যোগদান করেন পুলিশে ও ২০০৫ সালে ওসি পদে পদোন্নতি পেয়ে বিভিন্ন থাকায় দায়িত্ব পালন করেন। বিবাহিত জীবনে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।



মন্তব্য করুন