৬টি ইউনিটের জীবন বৃত্তান্ত চাইলো কুলাউড়া ছাত্রলীগ

এইচ ডি রুবেল॥ নতুন কমিটি গঠনের লক্ষ্যে ৬টি ইউনিটের সভাপতি-সম্পাদক পদের জন্য আগ্রহীদের জীবন বৃত্তান্ত চেয়েছে কুলাউড়া উপজেলা ছাত্রলীগ। ইউনিটগুলো হলো ১১নং শরীফপুর ইউনিয়ন, ১০নং হাজীপুর ইউনিয়ন, ৩নং ভাটেরা ইউনিয়ন, নয়াবাজার কে.সি স্কুল এন্ড কলেজ, ভাটেরা স্কুল এন্ড কলেজ, ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা।
১৫ জুলাই শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নিয়াজুল তায়েফ। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নিয়াজুল তায়েফ ও সাধারণ সম্পাদক মোঃ আবু সায়হাম রুমেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, উপজেলা ছাত্রলীগের অধীনে থাকা বিলুপ্ত ঘোষিত ৬টি ইউনিটকে গতিশীল এবং নতুন নেতৃত্ব সৃষ্টির জন্য কমিটি ঘোষনা করা হবে। এতে আগ্রহী সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত উপজেলা কমিটির কাছে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। আগামী ১৮ জুলাই মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পৌর শহরের রেলওয়ে শ্িরমকলীগের কার্যালয়ে এই জীবন বৃত্তান্ত জমা নেয়া হবে।



মন্তব্য করুন