কুলাউড়ার দুই সাংবাদিকের স্বজনের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

July 16, 2017,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম. শাকিল রশিদ চৌধুরীর সহধর্মীনি আছমা রশীদ চৌধুরী ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলামের পিতা শামছুল ইসলামের আশু রোগমুক্তি কামনায় কুলাউড়া উত্তর বাজার মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই রোববার আছরের নামাজের পর কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কুলাউড়া উত্তরবাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুর রহমান ইমরান। এসময় সাংবাদিক মোক্তাদির হোসেন, জসীম চৌধুরী, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শীর্ষ নিউজের জেলা প্রতিনিধি এসএইচ সৈকতসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম. শাকিল রশিদ চৌধুরীর সহধর্মীনি আছমা রশীদ চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে সিলেট ইবনে সিনা হাসপাতালে ও সাংবাদিক আজিজুল ইসলামের পিতা শামছুল ইসলাম ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com