হাকালুকি হাওর থেকে দেড় লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ

July 22, 2017,

বিশেষ প্রতিনিধি॥ এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরের কুলাউড়া উপজেলাধীন অংশের বিভিন্ন বিলে অভিযান পরিচালনা করে প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। অভিযান শেষে উপজেলা প্রশাসন কার্যালয়ে এনে এগুলো পুড়িয়ে ফেলা হয়।
২১ জুলাই শুক্রবার দিনব্যাপি উপজেলার ভূকশিমইল, বরমচাল, ভাটেরা ইউনিয়নের ৫টি বিলে এ অভিযান পরিচালনা হয়।
জানা যায়, শুক্রবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌঃ মোঃ গোলাম রাব্বির নেতৃত্বে এবং মৌলভীবাজার জেলা মৎস্য অফিসার মোহাম্মদ আব্দুল কুদ্দুস আকন্দের উপস্থিতিতে হাকালুকি হাওরের কুলাউড়া উপজেলা অংশের ৩টি ইউনিয়নের চকিয়া, গৌড়কুড়ি, হাওয়াবর্ণি, কাঙলি, গবরকুিড় নামক বিলগুলোয় অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৬’শ মিটার মশারী জব্দ করা হয়। যার বাজার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা। অভিযান শেষে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এনে এগুলো পুড়িয়ে ফেলা হয়।


অভিযান পরিচালনার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সুলতান মাহমুদ, উপজেলা নির্বাচন কমিশন অফিসার জিল্লুর রহমান, প্রোগ্রাম অফিসার রিজভী আহমেদ রাসেল, সহকারী মৎস্য অফিসার মীর আলতাফ হোসেন, কুলাউড়া থানার এসআই হারুন আল রশিদ, ইউএনও অফিস স্টেনো মোঃ ফখর উদ্দিন, ক্ষেত্র সহকারী বাপ্পু চন্দ্র পাল, হ্যাচারী সহায়ক মিজানুর রহমান, লিফ নজরুলসহ স্থানীয় ইউপি সদস্যরা।
কুলাউড়া উপজেলা মৎস্য অফিসার মোঃ সুলতান মাহমুদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ জাল পোড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com