কুলাউড়ায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

July 22, 2017,

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় উপজেলার কর্মধা ইউনিয়নের মহিষমারা গ্রামে ২০ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টায় আমিনা বেগম (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় হযরত ফাতেমা (রঃ) টাইটেল মাদ্রাসার ছাত্রী এবং একই এলাকার রফিক মিয়ার মেয়ে। তবে ঘটনার সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মুসা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কোন কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে এডিশনাল এসপি (কুলাউড়া সার্কেল) মোঃ আবু ইউসুফ ঘটনাস্থল ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com