কুলাউড়ায় প্রবাসীর বাসায় ডাকাতি

July 22, 2017,

এইচ ডি রুবেল : কুলাউড়া পৌর শহরের আহমদাবাদ আবাসিক এলাকায় মধ্যপ্রাচ্য প্রবাসী হাসনু মিয়ার বাসায় ২০ জুলাই বৃহস্পতিবার ভোররাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদলের হামলায় বাসার গৃহকত্রীসহ ৫ জন আহত হয়েছে। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহকত্রীর ভাইপো শাহেদ আহমদ জানান, আহমদাবাদ আবাসিক এলাকার বাসিন্দা মধ্যপ্রাচ্য প্রবাসী হাসনু মিয়ার বাসায় রাত আনুমানিক ১টায় বাসার পেছনের দু’টি দরজা ভেঙে ডাকাতদল হানা দেয়। এরপর লোকজনকে মারপিট ও জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, দামি মোবাইল ফোনসেটসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়। সকালে বাসা লোকজন দরজা না খোলায় প্রতিবেশিরা বাসায় ঢুকে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ডাকাতদলের হামলায় গৃহকত্রী শেলী বেগম (৫০), তার মেয়ে জনি বেগম (২৫), জলি বেগম (১৪), ছেলে ছামি (১২) ও নাতি সাদিফ (২) গুরুতর আহত হয়। এর মধ্যে শিশু সাদিফের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই সাব্বির আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন। কুলাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর আলম চৌধুরী খোকন জানান, আহত জনি বেগম তাকে জানিয়েছেন, সন্ধ্যার পর অচেতন করার কোনো ¯েপ্র বাসার ভেতরে মারা হয়েছে। রাত নয়টার পর তারা আর কিছু বলতে পারেন না। এ ব্যাপারে কুলাউড়া থানার এসআই সাব্বির আহমদ জানান, এটা ডাকাতি নয়। বাসার গেট ভেঙে ঘরে প্রবেশ করেছে দুষ্কৃতিকারীরা। অসুস্থ লোকজন সুস্থ হয়ে ফিরে আসার পর তাদের বক্তব্য নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com