কুলাউড়ার ভুকশিমইল ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন
July 23, 2017,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের রসুলগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে মোঃ সিরাজুল ইসলাম (আনারস) এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল জলিল (মাছ) বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার বাজারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে মোঃ নামর আলী, সহ-সাধারণ সম্পাদক পদে তরুণ ব্যবসায়ী ও ছাত্রনেতা মোঃ জুয়েল আহমদ, কোষাধ্যক্ষ পদে মহরম আলী নির্বাচিত হয়েছেন।
স্থায়ী সদস্য পদে মাওলানা হুসেন আহমদ ও ইব্রাহীম খাঁন এবং অস্থায়ী সদস্য পদে মোঃ মাহতাব মিয়া ও মস্তকিন আলী বিনা বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হয়েছেন। নির্বাচনে ১০৪ জন ভোটারের মধ্যে ১০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন
ৃ



মন্তব্য করুন