হাজীপুরে টলি ড্রাইভারকে অমানবিক নির্যাতন

কমলগঞ্জ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের মৃত মছব্বীর আলীর ছেলে আব্দুল আলী (২০) ট্রলি ড্রাইভারকে বেদড়ক নির্যাতন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে একই ইউনিয়নের আব্দুল খালিকের ছেলে পারভেজ মিয়ার ট্রলি দীর্ঘ দুই বছর যাবৎ চালিয়ে আসছিল। আব্দুল আলীর উপর তাহার পরিবার নির্ভরশীল এক সাপ্তাহ যাবৎ সে জ্বরে ভোগছিল।
২৫ জুলাই মঙ্গলবার পারভেজ মিয়া তাহার সঙ্গীয় দল নিয়ে আব্দুল আলীর বাড়ীতে যায় ডাক্তার দেখানোর কথাবলে পারভেজের বাড়ীতে নিয়ে আসে পরে চোখ বেধেঁ অমানবিক নির্যাতন করে।

এই দিন দুপুর ২ ঘটিকার সময় অত্র ইউনিয়নের ৮ নং ্ওয়ার্ডের মেম্বার এর কাছে ট্রলি ড্রাইভার আব্দুল আলীকে রেখে পারভেজ মিয়া ও তাহার সঙ্গীরা পালিয়ে যায়। এ ব্যাপারে ৮নং ্ওয়ার্ডের ইউ.পি সদস্য রাজা মিয়া মুঠোফোনে বলেন ,আমি তাহাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাহাকে বাড়ীতে পাঠিয়ে দেই এবং তাহার মুখে আঘাতের চিহ্ন দেখতে পাই।ট্রলি ড্রাইভার আব্দুল আলী ২৬ জুলাই কুলাউড়া থানায় অভিযোগ দিলে এস.আই সাব্বির আহমদ তদন্ত করে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি বিচারের মাধ্যমে দেখবেন বলে আশ্বাস দেন । এ ব্যাপারে নির্যাতনের বিষয় নিয়ে মুঠোফোনে এস.আই সাব্বির আহমদ বলেন ,আব্দুল আলী থানায় অভিযোগ দিয়েছে বিবাদী পক্ষ আপোষের চেষ্টা করছে যদি আপোষ না হয় তবে মামলা হিসাবে রেকর্ড করা হবে। তিনি আরও বলেন আব্দুল আলী অবস্থা অবনতি হয়েছে বর্তমানে তাহাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মন্তব্য করুন