কুলাউড়ায় এএসপি আবু ইউসুফের ব্যতিক্রমী উদ্যোগ

বিশেষ প্রতিনিধি॥ হঠাৎ করেই কুলাউড়ার মূল ফটকের রাস্তা ডিভাইডার করে দিলেন কুলাউড়া সার্কেলের এএসপি আবু ইউসুফ। দীর্ঘ দিনের জ্বালা যন্ত্রণা দূর করতে কুলাাউড়াবাসীর স্বস্তি ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ দিনেল এএসপি নিজেই। চার উপজেলার মধ্যে এক মাত্র কুলাউড়ায় রেলওয়ে যোগাযোগ ও পর্যটন এলাকা থাকার সুবাদে যানজট থাকে নিত্য দিন। এ যানজন নিরশন করতে এডিশনাল এসপি (কুলাউড়া সার্কেল) নতুন করে চ্যালেঞ্জ নিয়েছে। যোগদানের পর সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে কথা দিয়েছিলেন যানজট নিরসনে কিছু একটা করবেন। ইতিমধ্যে কুলাউড়া শহরের প্রধান ব্যস্তম জায়গায় চারটি ডিবাইডার দিয়ে শহরে ওয়ান ওয়ে রোডের মাধ্যমে যানজট নিরসনে পদক্ষেপ নিয়েছেন তিনি। সোমবার দুপুরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আবু ইউসুফ। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) শামীম মুসা। এমন উদ্যেগ গ্রহণ করায় কুলাউড়া উপজেলা প্রশাসনসহ সকলের প্রশংসায় ভূসিত হয়েছেন। এতে যত্রতত্র পার্কিং করা যাবে না। এ কারণে অনেকটা যানজট মুক্ত থাকবে পৌর শহর। এ ব্যাপারে এএসপি আবু ইউসুফ জানান, এখানকার দীর্ঘ দিনের সমস্যা যানজট। আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করেই এ সিদ্ধান্ত নিয়েছি। কয়েক দিনের মধ্যে সারা কুলাউড়া উপজেলা যানজট মুক্ত করব। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।



মন্তব্য করুন